দোহারে ছাত্রলীগের কমিটি ঘোষণা,সভাপতি শাকিল সম্পাদক শান্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দোহার উপজেলা ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে আগামী ১ বছরের জন্য ২৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার  ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ ও সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। প্রজ্ঞাপণে সভাপতি হিসেবে শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রহমান শান্তসহ মোট ২৪ সদস্যের আংশিক কমিটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *