ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের সদস্যসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক।
গ্রেপ্তারকৃতরা হলেন- দোহার ঘাটার মিরাজের ছেলে সোহাগ (১৯), একই এলাকার মো. রফিকের ছেলে নিরব (২০), সামির মৃধার ছেলে মো. সাইরাজ (১৮) ও মো. শহিদের ছেলে মোহাম্মদ আলী (১৮), মধ্য লটাখোলার মো. জয়নালের ছেলে সাইদুল ইসলাম (১৯), একই এলাকার সামছুদ্দিন বেপারীর ছেলে মাসুম ইকরাম উজ্জল (৩৩), পশ্চিমচরের আ. সামাদ খানের ছেলে মো. সবুজ খান (২৫), বড় রামনাথপুরের মৃত মোহন চোকদারের ছেলে দুদু মিয়া (৫৫), জামালচরের মৃত জামাল খার ছেলে মো. কামাল (২০), একই এলাকার মৃত জালাল খার ছেলে মো. জলিল (২৪) এবং নবাবগঞ্জের সুপরিয়ার খোকনের ছেলে মনির হোসেন (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দোহার থানার এসআই কৃষ্ণ পোদ্দার, এএসআই সোহরাব হাসান তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩ জন চোর চক্রের সদস্য, ১ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, ভ্রাম্যমাণ আদালতে ৬ জন এবং ১ জন পূর্বের মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাইকৃত ২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।
দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
