দোহারে চুক্তিপত্র করেও জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

ঢাকার দোহার উপজেলায় চুক্তিপত্র করেও জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে দোহার প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার বিলাসপুর ইউনিয়নের ছোট রামনাথপুর এলাকার আজিজুলের ছেলে পান্নু বেপারীর পরিবার।

সংবাদ সম্মেলনে পান্নু বেপারীর মা পিয়ারা বেগম দাবি করেন, আদিল ও শারমিন সাংবাদিকদের যে তথ্য দিয়েছেন তা মিথ্যা। তিনি বলেন, আমার ছেলের কাছ থেকে আদিল চুক্তিপত্রের মাধ্যমে টাকা নিয়েছে, কিন্তু জায়গা বুঝিয়ে দেয়নি। আমাদের কাছে তার প্রমাণ আছে।

এ সময় শাহজাহান মাঝি বলেন, আমি এই ব্যাপারে কিছুই জানিনা। তবুও আমার নামে আদিল গংরা মিথ্যা অপবাদ দিচ্ছেন। তারা বলছেন, আমি নাকি তাদের জায়গা দখলের চেষ্টা করছি। এ সব তথ্য মিথ্যা। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে পান্নু বেপারীর স্ত্রী মাকসু আক্তার, বোন হেলেনা আক্তার, ফাতেমা আক্তারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *