স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ কোম্পানির কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালেহ এর নেতৃত্বে র্যাবের একটি দল মেঘুলা এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেলকে গাঁজা সেবনকালে ৭৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালতে মো. রাসেল শেখকে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৪২ ধারায় ১ মাস বিনাশ্রম কারাদণ্ডসহ ৫’শত টাকা অর্থদণ্ডে দণ্ডিত ও অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
