মো.কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামিক ফাউণ্ডেশনের আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে আগস্ট মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দোহার উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার কবির শেখের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন দোহার উপজেলার মডেল কেয়ারটেকার মোঃ ফরিদ উদ্দিন সাধারণ কেয়ারটেকার মোঃ মোশাররফ হোসাইন সাধারণ কেয়ারটেকার মোঃ আবুল বাশার সাধারণ কেয়ারটেকার মোঃ রফিকুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক লস্কর সাইফুল ইসলাম প্রমুখ। সমন্বয় সভায় শিশুদের লেখা পড়ার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তারা।
