দোহারে ইশা ছাত্র আন্দোলনের ঈদসামগ্রী বিতরণ

মো. কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামি আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার রাতে অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদসামগ্রী পৌছে দেন ইশা ছাত্র আন্দোলনের মাহমুদপুর ইউনিয়ন শাখার দায়িত্বশীলরা।

এ সময় উপস্থিত ছিলেন মো. কামাল হোসেন মাস্টার, ইসলামি যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, সাংগাঠনিক সম্পাদক মো. সুজন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. জামাল হোসেন, সহ-সভাপতি মো. মজিবুর, সাংগাঠনিক সম্পাদক আ. রহমান, অর্থ সম্পাদক মো. আল আমিন হোসেন লিমন, স্কুল সম্পাদক মো. মিথুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *