দোহারে ইউপি সদস্য প্রার্থীর ফেস্টুন ফেলে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের নির্বাচনী প্রচারণার ফেস্টুন ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, সুতারপাড়া ইউনিয়নের ডাইয়াগজারিয়া এলাকায় বেশ কয়েকটি ফেস্টুন খুলে পাশের একটি খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর ইউপি নির্বাচন শুরু হচ্ছে। কিন্তু এনিয়ে প্রতিহিংসামূলক কর্মকান্ড কাম্য নয়। এসময় ঘটনার সাথে জরিতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তারা।

ইউপি সদস্য প্রার্থী মনির হোসেন জানান, আমি এ ঘটনায় কাউকে দোষারোপ করছি না। তবে এটুকু বুঝতে পারছি আমার জনপ্রিয়তা দেখে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। আমি চাই সুষ্ঠ নির্বাচন। ফেস্টুন ফেলে দিয়ে জনপ্রিয়তা কমানো যায় না। এসময় ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় নিয়ে এসে অপরাধীদের শাস্তি প্রদানের দাবি জানান মনির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *