দোহারে আ’লীগ সভাপতির উদ্যোগ:সন্ত্রাস,দুর্নীতির বিরুদ্ধে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে সন্ত্রাস,দুর্নীতি,মাদকের বিরুদ্ধে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের উদ্যোগে তার নিজ এলাকায় সভায় উপস্থিত থেকে বিভিন্ন গন্যমান্য ব্যক্তিরা তাদের সমস্যা ও ভবিষ্যতে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়া সুতারপাড়া ইউনিয়নে অনিয়ম বন্ধে প্রশাসনের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করেন বক্তারা।
নজরুল ইসলাম বাবুল জানান, সন্ত্রাস,দুর্নীতি,মাদককে প্রশ্রয় দিলে সমাজ ধীরে ধীরে অন্ধকারে ধাবিত হবে। তাই এই অঞ্চলের সচেতন ব্যক্তিদের নিয়ে একটি প্রস্তুতি সভা শেষ হলো। অল্প সময়ের মধ্যে সম্মিলিত ভাবে সন্ত্রাস,দুর্নীতি,মাদকের বিরুদ্ধে কর্মসূচী প্রদান করা হবে। তিনি আরও বলেন,প্রতিটি ইউনিয়নে যদি এমন উদ্যোগ গ্রহণ করা হয় তবে দোহারে অন্যায় অবিচার,সন্ত্রাস ও দুর্নীতি অনেকটাই কমে যাবে।
সুতারপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অহিদুল ইসলাম অনু,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম মহিউদ্দিন, মো. শাহজাহান বিশ্বাস, সামসুল ইসলাম খোকন,শফিউল আমিন খন্দকার নিপু, আমজাদ হোসেন, নরুল ইসলাম মোল্লা, ফেরদৌস মাষ্টার,ইতালি আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মো.লিটন, মো. কসরু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *