দোহারে আলী আকবর (চেয়ারম্যান) ফাউন্ডেশনের শাক সবজি বিতরণ

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া ও সৃষ্ট দূর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আলী আকবর (চেয়ারম্যান) ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের পক্ষে মরহুম আলী আকববের (চেয়ারম্যান) পুত্র সারোয়ার আলম হানিফের উদ্যোগে ২০০ শতাধিক পরিবারকে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়েছে। গত (১৩ মে) বুধবার সকালে মইতপাড়া পল্লী বাজার এলাকায় বিনামূল্যে কুমড়া, শশা, পুঁইশাক, লালশাক ঢ়েড়শ, পোটল, মরিচ, উস্তে আলু, পেয়াঁজসহ শাক-সবজি বিতরণ করা হয়।

সবজি বিতরনের সময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রুবেল, জলিলুর রহমান জলিল, ইউপি সদস্য আলী হোসেন, শেখ আমজাদ, মিলু মিয়া, টিপু দেওয়ান, মারফত, ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন, রবিন প্রমুখ।

আলী আকবর (চেয়ারম্যান) ফাউন্ডেশনের পরিচালক সারোয়ার আলম হানিফ বলেন আমরা অসহায় মানুষের মাঝে শাক-সবজি বিতরণ করেছি। আমাদের উদ্দেশ্য নিজেদের প্রচার নয়, সবাই মিলে গরিব-দুঃখীর পাশে দাঁড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *