সিংগাইরে করোনা পরিস্থিতিতে প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী উপহার

মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : করোনা ভাইরাস পরিস্থিতিতে সিংগাইর উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের ৪০ জন প্রতিবন্ধি সদস্যদের মাঝে ঈদসামগ্রী উপহার দিয়েছেন।বৃহস্পতিবার (১৪ই মে) বেলা ১২ টার দিকে সিংগাইর উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন ও ফসল এগ্রো ইন্ডাষ্ট্রিস লিমিটেডের নির্বাহী পরিচালক(অপারেশন) মো. ফজলুর রহমান মিলন এর সার্বিক সহযোগীতায় এ ঈদ সামগ্রী উপহার দেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- লাচ্ছা সেমাই, নরমাল সেমাই, গুড়া দুধ, চিনি, বোট, ডাবলি, চাল, ডাল, পেয়াজ, লবন।

এ সময় উপস্থিত ছিলেন- সিংগাইর উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ঢাকার মিরপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. খায়রুল বাসার প্রিন্স, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *