নিজস্ব প্রতিকবদক: ঢাকার দোহার উপজেলায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রায় ৫০ জন শ্রমিক পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মো. তারেক হোসেনের উদ্যোগে দোহার প্রেসক্লাবের হল রুমে এ খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় শ্রমিক পরিবারের লোকজন খাবার ও বস্ত্র পেয়ে আয়োজকদের ধন্যবাদ জানান। উপকারভোগীরা বলেন, শ্রমিক দিবসে অনেকেই পোস্টার ব্যানার দিয়ে শুভেচ্ছা জানায় কিন্তু শ্রমিকদের কেউ সাহায্য করেনা। প্রেসক্লাবে এমন আয়োজনে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দোহার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম, ওসি তদন্ত মোন নূরুন্নবী, শাইনপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ফাঁড়ির এসআই মো. হান্নান, এএসআই শাহ আলম, বিশিষ্ট সমাজ সেবক সদর মিয়া, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান টিপু, সহ-সভাপতি মো. অলি আহমেদ, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানি, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু নাইম তাই মিয়া, সদস্য মো. সুজন খান, মো. কাজী জোবায়ের আহমেদ, তানজিম ইসলাম, সাইফুল ইসলাম, মো. সুজন হোসেন, নাজনীন শিকদারসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও দোহার থানার পুলিশের আন্যান্য সদস্যরা।
