দোহারে আট বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে মধুরচর আশ্রয়ণ প্রকল্পে আট বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিত শিশুটির বাবা সোহেল হোসেন দোহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে শনিবার ৫ সেপ্টেম্বর ধর্ষক রাজু ( ১৬) কে গ্রেপ্তার করে দোহার থানা পুলিশ। রাজু আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আজাহার ছেলে।
ধর্ষিতা শিশুটির বাবা সোহেল জানায়, তার মেয়ে ছোট বেলা থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। গত ৩ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে প্রকৃতির ডাকে গেলে সুযোগ বুঝে রাজু টয়লেটের ভেতরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির আত্মচিৎকারে পাশের প্রতিবেশিরা এগিয়ে আসলে ধর্ষক রাজু পালিয়ে যায়। ধর্ষক রাজুর সঠিক বিচারের দাবি জানান শিশুটির বাবা সোহেল।
এবিষয়ে দোহার থানা ওসি (তদন্ত) আরাফাত হোসেন জানান, ধর্ষিতা শিশুটির বাবা দোহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের কারার পর আসামি রাজু কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *