নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রোববার রাত নয়টার দিকে ইঞ্জিন চালিত রিকশায় করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র কুসুমহাটির বাস্তার বাড়িতে দেখা করতে যাচ্ছিলেন। রিকশাটি উপজেলার বাঁশতলা এলাকায় অতিক্রম করার সময় রাইদা এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাটি পার্শ্ববর্তী খাদে ছিটকে পরে যায়। এতে বাশার চোকদার ও তার সাথে থাকা স্বেচ্ছাসেবকলীগ কর্মী শিমুলিয়া এলাকার মাসুম বিল্লাহ্ ও রিকশা চালক সালাম আহত হয়। এঘটনায় উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশার চোকদারের বাম হাত ভেঙ্গে যায় বলে জানান চিকিৎসক। বাসটিকে স্থানীরা আটক করে দোহার থানা পুলিশকে খবর দিলে পুলিশ বাসটিকে জব্দ করে ।
