দোহার পৌরসভা জাতীয় শ্রমিকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার পৌরসভা জাতীয় শ্রমিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভা শ্রমিক লীগের আহ্বায়ক আ. ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো.মাহবুবুর রহমান বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এখন অনেকেই সুযোগ নিতে চাইবে । তাই কোনো অনুপ্রবেশকারী যেন কমিটিতে না আসতে পাড়ে সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.শাহজাহান মোল্লা, ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম এ হামিদ মুন্না, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ,সাংগঠনিক সম্পাদক এস এম হায়দার।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকা, দোহার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো.সফিউদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান লন্টুসহ উপজেলা ও পৌরসভা শ্রমিক লীগের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক মো.ফিরোজ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *