দোহার-নবাবগঞ্জে সন্ত্রাসী দখলবাজীর রাজনীতি চলবে না-মেহনাজ মান্নান

 নাজমুল ইসলাম অন্তর:  ঢাকার দোহার-ও নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাসী ও দখলবাজীর রাজনীতি চলবে না বলে হুশিয়ারি দিয়েছেন ব্যারিস্টার মেহনাজ মান্নান। শুক্রবার বিকেলে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোহার উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেহনাজ মান্নান বলেন, কেউ যদি দলের নাম ভাঙ্গিয়ে কোন অপরাধ করে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। তাই সময় থাকতে আপনারা অপরাধ থেকে বেরিয়ে আসুন। দখলবাজী সন্ত্রাসী করে দলের বদনাম করবেন না।
দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক খন্দকার শাহিন মাহমুদ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন। এসময় খন্দকার শাহিন মাহমুদ বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের যে নির্দেশনা দিবেন আমরা তার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবো। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা সকলেই আমার নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করবেন। সেই সাথে আমাদের অবিভাবক মেহেনাজ মান্নানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যেতে হবে।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো. বোরহান মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি হারুনুর রশিদ, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফজলুল হক বেলায়েদি, ঢাকা জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মনির হোসেন রানা, ঢাকা জেলা যুবদলের সহ -সভাপতি তপন মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদ রফিকুল ইসলাম, বিএনপি নেতা হালিম চেয়ারম্যান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল আকন্দ, ঢাকা জেলা শ্রমবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি নেতা হারুন উর রশিদ, দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মিঠু বেপারী, পৌরসভার যুবদলের সাবেক সভাপতি হাজী সোবহান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মনির, ঢাকা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক লাভলু শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্তার উজ্জামান সোহেল, সাবেক ছাত্রনেতা ব্যাংকার কবির হোসেন, ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল করিম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় জাহাঙ্গীর মোল্লা, অ্যাড. সুমন মৃধা বিএনপির নেতা, রাসেল, বাচ্চু, মাসুম, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মো. আমজাদ হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম মোল্লা, মতিউর রহমান হিরা, শামীম, সিফাত, সামিউল, শীপন, সিফাত শিকদার, মিলন শেখ, ফরিদুল ইসলাম, বাবু, ইয়াসিন, ইমন হোসেন, রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *