‌দোহার পৌরসভা নির্বাচ‌নে মেয়র প্রার্থী নুরুল ইসলামের উঠানবৈঠক

 নিজস্ব প্রতি‌বেদক: ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ নুরুল ইসলাম নির্বাচনী এলাকায় ভোটারদের নিয়ে উঠানবৈঠক করেছেন। মঙ্গলবার বিকালে দোহার পৌরসভার পশ্চিম বানাঘাটা এলাকার জুলহাস শরীফের বাড়িতে এ উঠানবৈঠকের আয়োজন করা হয়।

মতিউর রহমান শরীরেফর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মোঃ নরুল ইসলাম। তিনি বলেন , সীমানা জটিলতায় প্রায় দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাচন না হওয়ার দরুন দোহার পৌরবাসী নানা ধরনের নাগরিক সমস্যায় ভুগছে।

জলাবদ্ধতা, মাদক, অতিরিক্ত কর আদায়সহ নানাবিধ সমস্যা রয়েছে এখানে।

আগামী ২৭ জুলাই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি আপনাদের খেদমতে নিজেকে নিয়োজিত করবো। আপনারাই আমার প্রাণ। আমাকে ভোট দিলে আমি নির্বাচিত করলে আমার প্রতিশ্রুতি রক্ষা করবো ইনশা আল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *