দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরন

স্টাফ রিপোর্টার : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির উদ্যোগে ২৩’শ গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪মে) সকাল ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জের মীর্জাপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ি থেকে এসব বস্ত্র বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধৗরী।

এসময় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী আজগর আলী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি নেতা হাজী সালাহ উদ্দিন, মো. আলী হোসেন, কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুর হোসেন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম জমিদার, সাধারণ সম্পাদক আফজাল শিকদার, জিনজিরা ইউনিয়ন বিএনপি যুবদল নেতা আবু জাহিদ মামুন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সভাপিত শাহিন কবির, মো. সেলিম প্রমুখ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়নের গরীব ও অসহায়দের মাঝে এসব ঈদবস্ত্র শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধৗরী বলেন, আমরা ইতিপুর্বে কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। এখন ঈদকে সামনে রেখে অসহায় ও গরীব মানুষদেরকে আমরা ঈদবস্ত্র দিচ্ছি। জাতির এই ক্রান্তিকালিন সময়ে অসহায় মানুষকে খাবার দেয়া ও তাদের মুখে হাসি ফুটানো আমাদের দলের এখন প্রধান কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *