নবাবগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ভোক্তভোগীদের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে ইউপি সদস্য সুলাইমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য। সরজমিনে গিয়ে জানা যায়, ভোক্তভোগীদের বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতদিন ভয়ে কিছুই বলতে সাহস পাননি তারা। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন যেই দুর্নীতির করোক না কেনো তার শাস্তি হবেই। তার পর থেকেই মুখ খুলতে শুরু করেন শিকারীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একাংশ ভোক্তভোগীরা।

ভোক্তভোগী দেলোয়ারা বলেন, সুলাইমান মেম্বার সরকারী টিউবওয়েল দিবে বলে আমার কাছ থেকে প্রথমে ৫হাজার টাকা নিয়েছেন। অনেক দিন যাওয়ার পর আমি টিউবয়েল আসছে কিনা জানতে চাইলে কয়েক দিনের মধ্যে আসবে বলে আবারো ২হাজার এবং পরে ৩হাজার মোট ১০ হাজার টাকা নেয়। আমি এখনো টিউবওয়েল পাইনি।

এছাড়া একই ওয়ার্ডের লাভলি আক্তার, মো. ইউসুফ, মোসারফ হোসেন, রাহেলা, হাজেরা বেগম, কাঞ্চন, রিয়াজুল, সালাম, নুর জাহান, রাবিয়া, মো. পারভেজ, সোমা হালদার, সোলাকা হালদার, মেঘি রানী হালদার, পুষ্প হালদার, আমদি হালদার, কানন, রতন হালদার, সুশীল হালদার, বিশোকা হালদারসহ আরও অনেকের কাছ থেকে সরকারী টিউবয়েল, বয়স্ক ভাতা, সরকারী অনুদানের ঘর, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চালসহ বিভিন্ন সময়ে নানা বাহানা করে গত কয়েক বছরে সুলাইমান মেম্বার হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন ভোক্তভোগীরা।

নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, তিন টার্ম ধরে তিনি মেম্বার রয়েছেন। মাঝখানে দুই বার ফেল করেছিলেন। তার কাছে টাকা ছাড়া কোন কাজ করা যায় না বললেই চলে। এমন কি অনেকের কাছ থেকে খাদ্যবান্ধব কর্মসূচিসহ বিভিন্ন ভাতার কার্ড দিবে বলে হাজার হাজার টাকা প্রতারণা করে নিয়েছেন।

তিনি আরও জানান, টাকা না দেওয়ায় অনেকের কার্ড বাতিল করে অন্য নামে চালিয়েও দেন এই মেম্বার।এছাড়া একই ওয়ার্ডের নারায়নপুর, দাউদপুর মাঝিপাড়ার প্রায় ১শত সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার টাকা।

দেড়িতে হলেও মেম্বারের এই দুর্নীতির বিরদ্ধে জেগে উঠেছেন স্থানীয় লোকজনসহ ইউনিয়ন নেতা কর্মীরা। এসব দুর্নীতির প্রতিবাদ করায় বাবু নামে একজনকে পিটিয়ে জখম করেছেন মেম্বারের ছেলেরা।

এব্যাপারে ইউপি সদস্য সুলাইমান বলেন, আপনারা আমার ব্যাপারে যেসব অভিযোগ পেয়েছেন তা মিথ্যা। এটা আমার বিরোদ্ধে ষড়যন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *