ইমরান খান রাজ: ঢাকার দোহার উপজেলায় ফার্স্ট গ্লোরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। বৃহস্পতিবার সকালে নারিশা ইউনিয়নের সাতভিটার বিদ্যালয় নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানী।
এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মঞ্জু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কুদ্দুস বেপারী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, নারিশা ইউপি সদস্য পুষ্প খানম, আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার সিংহ, মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের অভিভাবক সদস্য ডা. শাজাহান, ফাস্ট গ্লোরি স্কুলের সভাপতি মাখন লাল বৈদ্য,পরিচালক বিবেকানন্দ বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান হাবিবুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, এই স্কুলের উন্নয়নের ক্ষেত্রে আমি সর্বদা আপনাদের পাশে থাকবো। ছেলে- ময়েরা যাতে পরীক্ষায় ভাল ফলাফল করতে পারে সে জন্য অভিভাবক এবং শিক্ষকদেরকে তাগিদ দেন এবং এসময় তিনি উপজেলা পরিষদের পক্ষে থেকে ঐ স্কুলের যাতায়াতের রাস্তা করে দেওয়ার ঘোষণা দেন।
