ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত-৭

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৭ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ঢাকা মাওয়া এক্সপ্রেরসওয়েতে বরিশাল পাথরঘাটা থেকে ছেড়ে আসা

ঢাকামুখী রাজিব পরিবহনের যাত্রীবাহী বাস নং মেট্টো-ব-১২-৪৩৩৪ ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। এতে বাসে থাকা ০৭ জন যাত্রী দূর্ঘটনায় আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *