নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১১তম দফায় দ্বিতীয় দিনে ডাকা ৩৬ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ করেছেন অবরোধকারীরা। নবাবগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মিরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
বুধবার দুপুরে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের টিকরপুর থেকে খারশুল ব্রিজ পর্যন্ত তাঁরা বিক্ষোভ মিছিল করে টায়ারে আগুন জ¦ালিয়ে এ কর্মসূচি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম নিরব, নবাবগঞ্জ উপজেলা যুবদল নেতা এ্যাডভোকেট খলিলুর রহমান, মো. রাহিন, মো. আউয়াল, মো. মোজাহিদ, মো. মাজেদ, মো. তারেক, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক, সাধারণ সম্পাদক সুমন খান, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাজী তপু, সাধারণ সম্পাদক মনির ইকবাল সহ যুবদল ছাত্রদলের আরও নেতৃবৃন্দ।
