ডাঃ জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন।
“” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন””
একটি নক্ষত্রের পতন, ওপারে ভালো থাকবেন স্যার,,
আমরা গণস্বাস্থ্য পরিবার শোকাহত..
ডাঃ জাফরুল্লাহ চৌধুরীঃ দেশের স্বাস্থ্য খাতে একটি নাম, একটি ইতিহাস।
‘সবার জন্য স্বাস্থ্য’ স্বপ্নের ফেরিওয়ালা, দেশের ওষুধ শিল্পের যুগান্তকারী বিকাশে “জাতীয় ঔষধ নীতি” গঠনের প্রধান কারিগর, প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য ব্যবস্থার আশীর্বাদ পৌছানোর আজীবন সংগ্রামী, স্বাধীন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার নীতি নির্ধারণে যার ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য, গণমূখী স্বাস্থ্য ভাবনার দীক্ষাগুরু ডা. জাফরুল্লাহ চৌধুরী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে !!
দেশের সর্বোচ্চ সম্মাননা “স্বাধীনতা পদক” প্রাপ্তি সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত ও সম্মানিত এ জনস্বাস্থ্য বিপ্লবী আমাদের দেশের এক মহামূল্যবান সম্পদ। কল্যাণমূখী স্বাস্থ্য ব্যবস্থা গঠনে ও সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে তিনি জীবনভর প্রচেষ্টা করে গিয়েছেন।
