টিভিতে মাধ্যমিকের ক্লাস শুরু কাল, রুটিন প্রকাশ

আগামীকাল রোববার (২৮ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে সংসদ টেলিভিশনে শ্রেণি-ক্লাস কার্যক্রম। এ লক্ষ্যে ‘আমার ঘরে আমার স্কুল’ এই শিরোনামে মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে ছুটির সময়ে শিক্ষার্থীদের ঘাটতি পূরণে আগামী ২ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। তবে ছুটি বাড়লে শ্রেণি কার্যক্রম (ক্লাস) ২ এপ্রিলের পরও চালানো হতে পারে বলে জানা গেছে।

জানতে চাইলে মাউশির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচার্য্য বলেন, আগামী ২৯ মার্চ থেকে ক্লাস শুরু হয়ে চলবে ২ এপ্রিল পর্যন্ত। ছুটি বাড়লে আমরা পরবর্তীতে রুটিন তৈরি করে ক্লাস অব্যাহত রাখবো।’

মাউশি সূত্রে জানা গেছে, উন্নত শিক্ষকদের মাধ্যমে ক্লাসে ভিডিও করে তা সংসদ টেলিভিশনে প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। ঘরে টেলিভিশনের সামনে বসেই উন্নত শিক্ষকের উপস্থাপন করা এই শ্রেণি কার্যক্রম শিক্ষার্থীদের ঘাটতি পূরণে সফল হবে বলে দাবি করেছেন মাউশির পরিচালক অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *