টানা বর্ষণে দোহারে রাস্তার বেহাল দশা,যানবাহন চলাচলে দুর্ভোগ

মো.কামাল হোসেন: টানা বর্ষনের কারনে ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের পরানখালি ব্রিজ সংলগ্ন রাস্তাটিতে ভাঙ্গন দেখা দিয়েছে। রাস্তাটি প্রায় অর্ধেক ভেঙ্গে যাওয়ায়,ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা। গত মে মাসের প্রথম দিকে রাস্তাটি বৃষ্টিতে ভেঙ্গে যায় কিন্তু এক মাস পার হলেও সংস্কার করা হয়নি রাস্তাটি। যার কারনে জনদূর্ভোগ এখন চরমে পৌছেছে।

এবিষয়ে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদকে স্থানীয়রা অবহিত করেন। কিন্তু দের মাসেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এদিকে টানা বর্ষনের কারনে রাস্তাটি সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় বাসিন্দা মিথুন হোসেন জয় নববাংলা কে জানান, এ রাস্তাটি দিয়ে এখন ঝুকি নিয়েই যাতায়াত করতে হয়। অনেক দিন যাবত এমন অবস্থা। আমরা আপনাদের মাধ্যমে এ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানাচ্ছি।
রবিউল ইসলাম নামের এক রিকশাচালক জানান, এ রাস্তাটি ভাঙ্গা থাকার কারনে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। অনেকসময় এ রাস্তায় দুর্ঘটনা হয়। এই এলাকার চেয়ারম্যান কি কিছুই দেখেন না।

গ্রামের আরো এক বাসিন্দা বলেন,” রাস্তাটি এখন কম ভাঙ্গা আছে। এখন সংস্কার করা না হলে রাস্তাটি আরো বেশি ভাঙ্গবে। তাই আমাদের দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।
বৃহস্পতিবার বিকেলে সরজমিন ঘুড়ে দেখা যায় ” পরানখালি ব্রীজের নিচে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। দূর্ঘটনা এড়াতে গর্তের আসেপাশে ইট দিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদকে বেশ কয়েকবার ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *