টঙ্গিবাড়ীতে মাদক বিরোধী সমাবেশ ও মিছিল

টঙ্গিবাড়ী থেকে ফিরোজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশা বাজারে ৫ই আগস্ট বুধবার বিকালে মাদক বিরোধী সমাবেশ ও মিছিল করেন স্থানীয় এলাকাবাসী । সম্প্রতি কিছু দিন পূর্বে উক্ত ইউনিয়নের নিতিরা গ্রামের কামাল শেখের বাড়ীর ভাড়াটিয়া ফয়সাল শেখকে ২৩ পিচ ইয়াবা বিক্রি করার সময় ৩০শে জুলাই বৃহস্পতিবার রাতে এলাকাবাসী আটক করে পুলিশের নিকট সোপর্দ করে । এ ঘটনা নিয়ে ফয়সালের ভাই, বোন ও স্ত্রী বিভিন্ন ভাবে ফেইসবুক অপপ্রচার করে স্থানীয় তোফাজ্জল মেম্বার ও প্রসাশনের বিরুদ্ধে । এসময় বক্তারা বলেন মাদক একটি সামজিক ব্যাধি, আমারা যে কোন মূল্যেই হউক আমরা মাদক মুক্ত করবো, যেখানে মাদক ব্যবসায়ী দেখবো তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করবো । স্থানীয় তোফাজ্জল মেম্বার ও প্রশাসনকে নিয়ে যে ধরনের কথা অপপ্রচার করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন । এ সময উপস্থিত ছিলেন, আড়িয়ল ইউনিয়নের ৫নং ওর্য়াড বিএনপি সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক তোফাজ্জল মেম্বার,সাবেক মেম্বার বাবুল হালদার, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো: শান্ত, সমাজ সেবক খোরশেদ মাঝি, মিজান মাঝি, বিল্লার মাতবর, করিম মাঝি,লাভলু শেখ, রহিম মাঝি, বাসার বেপারী, দেলোয়ার মেম্বার,জুলহাস হালদার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও যুবসমাজ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *