শ্রীনগরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি গঠন, সভাপতি সবুজ, সম্পাদক রাসেল

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সমন্বয়ে গঠিত মালিক সমিতি আত্মপ্রকাশ করেছে। পরে নবগঠিত মালিক সমিতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবগঠিত শ্রীনগর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতি পক্ষ থেকে স্বাস্থ্য কর্মকর্তাকে এই শুভেচ্ছা জানানো হয়।
গত ৩১ জুলাই সংগঠনের নিজস্ব কার্যালয় একটি অনুষ্ঠানের মাধ্যমে শ্রীনগর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতির আত্মপ্রকাশ করা হয়।

কামারগাঁও আবদুর রাজ্জাক ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাকির হোসেন সবুজকে সভাপতি এবং পপুলার জেনারেল হাসপাতালের পরিচালক মোহাম্মদ শেখ রাসেলকে সাধারণ সম্পাদক করে এবং
মুন্সীগঞ্জ-আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ এমপিকে উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন,সিনিঃ সহ-সভাপতি সামি হাসপাতালের পরিচালক এয়ার হোসেন খান, সহ-সভাপতি ফেমাস জেনারেল হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম আমিন, মাওয়া ডায়াগনস্টিকের পরিচালক দুলাল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নিউ লাইফ জেনাঃ হাসপাতালের পরিচালক শ্যামল সুত্রধর, কার্যকরী সদস্য ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের পরিচালক রবিন মিয়া, বিক্রমপুর হাসপাতালের পরিচালক তৃস্না বৈরাগি, কোষাধ্যক্ষ পদ্মা ফিজিওথেরাপি সেন্টারে পরিচালক রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক শ্রীনগর ডায়াবেটিকস সেন্টারের পরিচালক দিলিপ গাইন, প্রচার সম্পাদক রাইয়ান চক্ষু জেনারেলের পরিচালক মাহবুব হাসান রানা, সদস্য আমান ক্লিনিক ও হাসপাতালের পরিচালক ডাঃ কাজী শরিফুল আলম, মোল্লা জেনারেল হাসপাতালের পরিচালক মোঃ সোহেল ও সেবা জেনারেল হাসপাতালের পরিচালক মোঃ সোহাগ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *