ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলার শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে সোমবার সকালে কলমা গ্রামে মিজান সিনহার বাড়ীতে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করা হয় । টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলার মোট ৮৬ টি পুজা মন্ডবে নিজ অর্থায়ানে প্রতিটি মন্ডবে ১০ হাজার টাকা করে সহযোগিতা করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ।
আপু চাকলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বাঁলিগাও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আমির হোসেন দোলন, উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মহাদেব গোপ, জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য বিমল পাল, টঙ্গিবাড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি কেশব ঘোষ, সাধারণ সম্পাদক প্রভাষক পরিতোষ ঘোষ বাবু, লৌহজং উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি মনোজ কুমার সিংহ, জেলা বিএনপি সদস্য ঢালী ওয়াহিদ, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক মামুন মোল্লা, কামারখাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ জামাল, বাঁলিগাও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ওয়াহিদ হালদার, আউটশাহী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রফিক শিকদার, যুগ্ম- সাধারণ সম্পাদক শামিম মোল্লা, উপজেলা শ্রমিকদল সভাপতি রিপন মুন্সী, টঙ্গিবাড়ী উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্যা মারুফ ইসলাম রিমেলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
