টঙ্গিবাড়ী থেকে ফিরোজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার পশ্চিম আউটশাহী গ্রামের এবাদুল মাতবরের ছেলে মো. রুবেল মাতবর বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে ২০০৬ সালে চূড়ান্ত হওয়ার পরে আওয়ামী লীগ সরকার নিয়োগ বাতিল করে দেয়। পরে ২০২৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পুনরায় রুবেল মাতবরকে নিয়োগ দেয়। ট্রেনিংয়ে যোগদান করার লক্ষ্যে প্রার্থীকে আগামী ২০/০৪/২০২৬ইং তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ট্রেনিংয়ে যোগদান করার লহ্ম্যে , সারদা রাজশাহীতে উপস্থিত থাকার নির্দেশনা পাওয়ায় মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী থানা ওসি মো: মনিরুল হক ডাবলু রুবেল মাতবর সহ তাহার পরিবারের সদস্যকে ১৮ই এপ্রিল রাতে মিষ্টিমুখ ও ফুলের শুভেচ্ছা জানান ।
