জীবনে বড় হতে চাইলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে – নবাবগঞ্জে ইউনিক গ্রুপের এমডি মোহা. নূর আলী

নিজস্ব প্রতিবেদক : জীবনে সিদ্ধান্তের গুরুত্ব অনেক বেশি, যদি কেউ জীবনে বড় হতে চায় অবশ্যই তাকে সঠিক সময়ে সঠিক সিধান্ত নিতে হবে। সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারলেই কখনোই সে তার জীবন গড়তে পারবে না। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার শোল্লা হাই স্কুল এন্ড কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী এসব কথা বলেন।
বীরমুক্তিযোদ্ধা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে এদেশকে স্বাধীন করেছি। হাতের মুঠোয় জীবন নিয়ে যুদ্ধে অংশ নিয়েছি।
দেশ বরেণ্য এ শিল্পপতি তার শৈশব স্মৃতি স্মরণ করে বলেন, ছোট বেলায়ই আমার বাবা মারা যান। টানাটানির সংসার, আমার মা আমাকে বলেছিলো তোমার পড়াশোনা করার দরকার নেই, কোনো একটি কাজ শিখো, আমি তখন না বলেছিলাম। আমি বলেছিলাম আমি পড়াশুনা করতে চাই। সেদিন যদি আমি আমার জীবনের এই সঠিক সিদ্ধান্ত নিতে না পারতাম হয়তো আমি আজকের এই নূর আলী হতে পারতাম না। তিনি বলেন, অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছি। গরু পালন, খেতে সবজি রূপণ, হালচাষ করে পড়াশোনা করেছি। আমি সব সময় স্কুলের উদ্দেশ্যে ১-২ ঘন্টা আগে বাড়ি থেকে বের হতাম। মাথায় থাকতো লাউয়ের ঝুলি, হাতে থাকতো দুধের বালতি আর বই থাকতো লাউয়ের ঝুলিতে। বাজারে এসব বিক্রি করে আমি স্কুলে যেতাম।
সফল ব্যবসায়ী নূর আলী বলেন, তুমি কি হবে, কি হতে চাও এখনও সিদ্ধান্ত নাও। যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও এখনও সময় আছে সিদ্ধান্ত নাও। জীবনটা তোমার, তোমাকে কেউ তোমার জীবন গড়ে দিবে না। সুন্দর জীবন গড়তে অবশ্যই তোমাকেই লড়াই করতে হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী সেলিম মিয়ার সভাপতিত্বে নূর আলী শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, তুমি যা করবে, তুমি যা পারবে তাই বলবে। কখনো কমিটমেন্ড নষ্ট করবা না। মানুষ যখন তোমার প্রতি আস্থা হারিয়ে ফেলবে তখন তুমি অচল হয়ে যাবে। কেউ তোমাকে এক পয়সারও দাম দিবে না। সব সময় কথা বলার আগে সাবধানতা অবলম্বন করবে।
সফল এই উদ্যোক্তা ও ব্যবসায়ী শিক্ষকদের উদ্দ্যেশে বলেন, আপনারা যা করবেন আপনার ছাত্রছাত্রীরা তাই শিখবে। সব সময় তাদের সুশিক্ষা দিতে চেষ্টা করবেন। শিক্ষার্থীদের সাথে সবসময় বন্ধুত্ব সুলভ আচরন করবেন। হয়তো আপনি তাকে ৫-১০ বছর পড়াবেন কিন্তু আপনি যদি তাকে জীবন গড়ার সুবুদ্ধি দেন মনে রাখবেন সেই শিক্ষার্থীরা আপনাকে সারা জীবন মনে রাখবে। আমি এখনও আমার শ্রদ্ধীয় শিক্ষকদের কথা স্মরণ করি। তারা আমাকে জীবনকে উপলব্ধি করতে শিখিয়েছেন, জীবনকে সুন্দর ভাবে গড়তে শিখিয়েছেন।
দীর্ঘ ৩৫ মিনিটের বক্তব্যের শেষে শিক্ষা জীবনের বাস্তব চিত্র তুলে ধরে নূর আলী বলেন, আমি জীবনে কারো কাছ থেকে কোনো কিছু ধার করিনি। আমি মনে করি ধার করা মানে ভিক্ষা করা। আমি কলেজ জীবনে টাকার অভাবে না খেয়ে পেটে গামছা বেঁধে রেখেছি। সেই অবস্থাতেই সারা রাত পড়াশোনা করে পরিক্ষা দিয়েছি। তবুও ধার করিনি। মনে রাখবেন কখনো ক্রাইসিসকে (সংকটমুহূর্ত) ভয় পাওয়া যাবে না। বরং ক্রাইসিস (সংকটমুহূর্ত) থেকে শিক্ষা গ্রহন করতে হবে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা এডিসি দীপঙ্কর কুমার রায়, নবাবাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, জনতা ব্যাংকের এজিএম এস এম জাহাঙ্গীর আলম, নবাবগঞ্জ থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তফা কামাল, আলোকিত নারী ফাউন্ডিশনের চেয়ারম্যান শারমিন সেলিম তুলি, উপজেলা বিআরডিবি চেয়ায়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, খাহ্রা কলেজের অধ্যক্ষ আজিজুল ইসলাম, অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ, সাবেক প্রধান শিক্ষক রায়হান উদ্দিন, বাবু ভাস্কর ক্রান্তি চৌধুরী, কানাডা প্রবাসী আব্দুল রশিদ খান, ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহুমান, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন খান, আশিকুজ্জামান হিরন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *