নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এর সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক মাকসুমুল মুকিম। ২০২৩ সালে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে তাৎক্ষনিক অভিনয় ক্যাটাগরিতে পদ্মা সরকারি কলেজের (ঘ) ইউনিট থেকে অভিনয়ে অংশ গ্রহণ করে উপজেলা পর্যায়ে সেরা হন তিনি। পরে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর , ২০২৪ ) দুপুরে পদ্মা সরকারি কলেজে কলেজ পিন্সিপাল আব্দুল মজিদ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন মাকসুমুল মুকিমের হাতে।
এ সময় উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের অধ্যাপক তারেক রাজিব, মো. মাহমুদুল হাসান সুমন, আলমগীর হোসেন, মাসুদ রানাসহ কলেজের অন্যান্য অধ্যাপকবৃন্দ।
মাকসুমুল মুকিম ঢাকার দোহার উপজেলার লটাখোলা গ্রামের হারুন অর-রশীদ ও আরজু মান আরা বেগম দম্পতির সন্তান । তিনি দৈনিক আমার সময় পত্রিকায় দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তার এই অর্জনে পদ্মা সরকারি কলেজসহ সকলের কাছে ভূয়সী প্রসংশা কুড়িয়েছেন। মাকসুমুল মুকিম সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
