গুড নেইবারস্ এর উদ্যোগে দোহারে জীবিকার জন্য বাজার

নিজস্ব প্রতিবেদক: “জীবিকার জন্য বাজার” এই স্লোাগানকে সামনে রেখে অন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠণ গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে কোভিড-১৯ এ বিধ্বস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্যে খাদ্যসামগ্রী, স্বাস্থ্য উপকরণ ও নতুন পোষাক বিতরণের জন্য GOOD BAZAR GNB অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার সকালে উপজেলার ইকরাশি এলাকায় গুড নেইবারস্ এর কার্যালয়ে GOOD BAZAR GNB অনুষ্ঠানের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।
এসময় উপজেলার পুরুলিয়া ও শিলাকোঠা গ্রামের ১৪০ টি অসহায় পরিবারের মাঝে সামাজিক দূরত্ব ও স্বস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী, স্বাস্থ্য উপকরণ, ভিটামিন ট্যাবলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিটি উন্মুক্ত দোকান থেকে চাহিদা মত খাদ্যসামগ্রী গ্রহণ করেন অসহায় পরিবারগুলো।
এমন ব্যতিক্রমী উদ্যোগে গুড নেইবার বাংলাদেশকে ধন্যবাদ জানান আগত অতিথি ও অসহায় পরিবারের সদস্যরা। আগামী ২৭ ও ২৮ জুলাই আরও ৪৬৪ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানান সংগঠনটির কর্মকর্তারা ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, গুড নেইবারস্ এর প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমা, সিনিয়র প্রকল্প কর্মকর্তা রিফাত আল-মাহমুদ সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *