মো.রাকিব বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে : মানিকগঞ্জ-২ আসনের খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের এমপি পদপ্রার্থী মুহাদ্দিস শেখ মো.সালাহ উদ্দিনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার গোবিন্ধল জামিয়া হাফসা বিনতে ওমর রা: বালিকা মাদরাসা সংলগ্ন মাঠে খেলাফত মজলিস মানিকগঞ্জ-২(সিংগাইর,হরিরামপুর,মানিকগঞ্জ সদর দক্ষিন অঞ্চলের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের পরিচালনায় জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মুফতি আব্দুস শাকুর মাহমুদ কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আব্দুল কাদের বলেন,কোন ক্রমে নির্বাচন বাতিল করতে দেয়া যাবে না । যারা চাঁদাবাজি চান না তাদের প্রতি আহবান সালাহ উদ্দিনকে এমপি নির্বাচিত করতে হবে। তিনি আরো বলেন,গোবিন্ধলের সকলকে ঐক্যবদ্ধ ভাবে সালাহ উদ্দিনের পক্ষে কাজ করতে হবে। ঐক্য যারা ফাটল ধরাতে চায় তাদের প্রতিহত করতে হবে।
এসময় তিনি আরো বলেন,আমরা চাই চাঁদাবাজি উত্তরাধিকার রাজনীতি বন্ধ করতে হবে। এ সময় বক্তব্যে রাখেন,মানিকগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী মুহাদ্দিস শেখ মো.সালাহউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,খেলাফত মজলিস নায়েবে আমির শায়খ মুফতি রশীদ আহমদ ফিরদাউস বিন ইসহাক। প্রধান আলোচক ছিলেন,খেলাফত মজলিস কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র মুহাদ্দিস শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান,বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা রমজান মাহমুদ,ইব্রাহিম খলিল,সভাপতি,জয়মন্টপ ইউনিয়ন মাও.মোহাম্মদ আলী জিন্নাহ,হাটিপাড়ার হাফেজ মো.দেলোয়ার হোসেন,ভাড়ারিয়ার মো.আব্দুল লতিফ ও মুক্তার হোসেন,জার্মিত্তা ইউনিয়নের মাস্টার আ:হালিম প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে খেলাফত মজলিসের জেলা, উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা মোটরসাইকেল শো-ডাউন করেছেন উপজেলার গুরুত্বপূর্ন সড়কে।
