কেরানীগঞ্জের উন্নয়নের জন্য প্রয়োজনে নিজের জীবন দিব – ব্যারিস্টার অমি

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:  ঢাকা-২ আসনের জননেতা ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন কেরানীগঞ্জে উন্নয়নের জন্য প্রয়োজনে নিজের জীবন দিব। আমার বাবা আমান উল্লাহ আমান যে ভাবে কেরানীগঞ্জের মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করে গেছেন, আমিও সেই ভাবে আপনাদেরকে নিয়ে উন্নয়ন করবো। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কেরানীগঞ্জকে আধুনিক শহরে পরণিত করা হবে।

তিনি আজ শনিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার জয়নগর ঐতিহ্যবাহী খেলার মাঠের বাউন্ডারি দেয়াল নির্মাণ ও উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন, তার স্লোগানের সাথে তাল মিলিয়ে বলেন, দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্যকোন দেশ, সবার আগে বাংলাদেশ।

এসময় অনান্যদেন মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, বিএনপি নেতা বাস্তা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল হক , সাবেক যুবদল নেতা মোঃ আরমান হোসেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল, মাসুদ রানা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালীউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মহসিন, শ্রমিক দলের নেতা আব্দুল জলিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *