কেরানীগঞ্জে শেখ কামালের জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষ রোপণ

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি. ঢাকার কেরানীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র শেখ কামালে জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমির সামনে একটি গাছের চারা রোপণ করে এ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ফখরুল আশরাফ,উপপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলি,পলি রানী সরকার, ঝর্না রানী সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সিএটু মো. আমান উল্লাহ,অফিস সহকারী জীবন বিশ্বাস ও মো. শরীফ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *