কেরানীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  কেরানীগঞ্জে শারদীয় দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার( ভূমি), আফতাব আহমেদ, মেজর রাকিব, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত ওসি তদন্ত আল আমিন, কেরানীগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ইলিয়াস,উপজেলা ট্রাফিক ইন্সপেক্টর শাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ, শিবলীজ্জামান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তাইবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা একাডেমিক সুপারভাইজার হালিমা খাতুন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র সভাপতি হাজী শামীম হাসান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, মডেল থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিবাস সরকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সভাপতি অনুপ কুমার বর্মনসহ অন্যান্য নেতৃবৃন্দ গণ।

সভায় রিনাত ফৌজিয়া বলেন,প্রত্যেকটি পূজা মন্ডপে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা দেয়া হবে। পূজা মন্ডপের কমিটিকে জেলা প্রশাসকের নির্দেশনা গুলি মেনে নিতে হবে।প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা অথবা আইপি ক্যামেরা স্থাপন করতে হবে। প্রতিটি পূজা মন্ডবে অগ্নি নির্বাপক ব্যবস্থা আপন করতে হবে। নামাজের সময় তাদের গান-বাজনা বন্ধ রাখতে হবে। উশৃঙ্খল তরুণরা যেন বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পূজা মন্ডপ এলাকায় কোন মাদক সেবন করা যাবে না। কোন প্রকার মেলা বসার অনুমতি দেওয়া হবে না। সন্ধ্যা সাতটার মধ্যেই সকল পূজা মন্ডপের দেবীদের বিসর্জনের ব্যবস্থা করতে হবে। উপজেলার ১৪৯টি পূজা মন্ডপে প্রত্যেকটির জন্য চারজন পুরুষ আনসারের সাথে দুইজন নারী আনসার মোতায়ন থাকবে। এছাড়া পুলিশ, র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়মিতভাবে পূজা মন্ডপ গুলোতে টহল কার্যক্র অব্যাহত রাখবে। সভা শেষে ১৪৯টি পূজা মন্ডপের কমিটির সভাপতির হাতে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *