কেরানীগঞ্জে রিকশাচিত্র শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে রিক্সাচিত্র শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা ও নকশা উন্নয়ন প্রশিক্ষণ হয়েছে । বাংলাদেশ লোকো ও কারু শিল্প ফাউন্ডেশন এর উদ্যোগে এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গবেষক অফিসার এ কে এম মুজ্জাম্মিল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক । এসময় রিসোর্স পার্সন ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও প্রশিক্ষক বিশিষ্ট রিকশাচিত্র শিল্পী সৈয়দ আহমদ হোসাইন,কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি.সাধারণ সম্পাদক শেখ শামীম উদ্দিন,প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী,সাংবাদিক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

এই কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রিকশাচিত্র শিল্পীগন। এঅনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ উমর ফারুক বলেন,রিকশাচিত্র শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প যা দেশের ইতিহাস,সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যেও এক অন্যন্য নিদর্শন।কিন্ত এই শিল্পটি বর্তমানে বিলুপ্তির পথে।তাই এই শিল্পকে বাঁচাতে হলে সরকারের পাশাপাশি আমাদেও সবাইকে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *