কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে মনুব্যাপারীর ঢালে শহীদ বেদীতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কেরানীগঞ্জ প্রেসক্লাব, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।পরে কেরানীগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ রায়হান খান ও সাধারন সম্পাদক হাজী মোস্তফা কামালের নেতৃত্বে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।সকাল ৮টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রধান ও স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে কুচ কাওয়াজ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *