কেরানীগঞ্জে মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী কারী কক্সবাজার থেকে গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মহানবী(সাঃ) ও বিবি আয়েশা(রাঃ)কে ফেসবুকে কটুক্তিকারী ইফতেখার অনিক(২৮) কে অবশেষে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। কেরানীগঞ্জ সার্কেল ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিলুল হক এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ইফতিকার অনিক কয়েকদিন পূর্বে ফেসবুকে মহানবী (সাঃ) ও বিবি আয়েশা(রাঃ)কে নিয়ে ফেসবুকে কটুক্তি করে একটি আপত্তিকর পোস্ট দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় ধর্মীয় মুসল্লিদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোপের সৃষ্টি হয়। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হলে মহানবীকে নিয়ে কটুক্তিকারী ইফতেখার অনিক এলাকা থেকে পালিয়ে কক্সবাজারে আত্ম কপন করে। উল্লেখ্য কটুক্তিকারী ইফতেখার অনিক স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তার বাবার নাম মোঃ আলমগীর হোসেন আলম। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরদার পাড়া এলাকায়। অনিকের বাবা আলম নিজ মহল্লার একটি মসজিদের পরিচালনা কমিটির সভাপতি।

এদিকে মহানবী ও বিবি আয়েশাকে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী নাস্তিক ইফতেখার অনিক থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *