কেরানীগঞ্জে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এলাকাবাসীদের ভুমিকম্প ও অগ্নিকান্ড দুর্ঘটনা সম্পর্কে সচেতন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা মহড়ার আয়োজন করেছিলেন।মঙ্গলবার সকাল ১১টায় মডেল থানার জিনজিরা কালাচাঁন মার্কেটের সামনে এ মহড়ার আয়োজন করা হয়।মহড়া পরিচালনায় করেন ফায়ার সার্ভিসের পরিদর্শক মঞ্জুরুল হাসান ও কেরানীগঞ্জ ষ্টেশন মাষ্টার ফারুক আহমেদ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এলাকাবাসী ও দোকান মালিকদের উদ্দেশ্যে বলেন, ভুমিকম্প ও অগ্নিকান্ড থেকে আপনাদের সম্পদ এবং পরিবারের সদস্যদের আত্মরক্ষা করার কৌশল শিখনোর জন্য আমাদের এ চেষ্টা।আপনারা বাসাবাড়ি ও মার্কেটে এ ধরণের দুর্ঘটনার স্বীকার হন। ফলে আত্মরক্ষার এই কৌশলগুলি প্রয়োগ করে আপনাদের জান-মাল রক্ষা করতে পারবেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী শাকুর হোসেন সাকু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী মোস্তাক হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল হোসেন প্রমুখ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মঞ্জুরুল হাসান বলেন, যে কোন এলাকায় যখনি কোন দুর্ঘটনা ঘটবে তখন আপনাদের ব্যবহারিক বিদ্যুৎ ও গ্যাস লাইনের সুইস সাথে সাথে বন্ধ করে দিবেন। এতে আপনাদের ক্ষয়ক্ষতির পরিমান কমবে এবং জানমালের হেফাজত হবে। জনসচেতনাতামুলক আলোচনার পরে এলাকাবাসীদের মহড়া দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *