কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকমতরা হচ্ছে মোঃ কামাল হোসেন (৪৩) ও মোঃ মোশারফ বেপারী (৪০)। র্যাব-১০ এর সহকারী পরিচালক(মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার সন্ধ্যায় জানান, র্যাব-১০ এর একটি অভিযনিক দল গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে ঢাকা হতে মাওয়া যাওয়ার এক্সপ্রেসওয়ের উপর মাদারীপুর যাওয়ার জন্য অপেক্ষা করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর আভিযানিক দলটি আজ শুক্রবার আনুমানিক ২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় পৌছামাত্র র‌্যাবের উপস্থিতি টের ২ জন লোক কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করে।

আটকৃতদের জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের কাছে কথিত মাদকদ্রব্য ইয়াবা আছে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশী করে তাদের প্যান্টের পকেট হতে আনুমানিক তিন লক্ষ আটান্ন হাজার পাঁচশত টাকা মূল্যমানের এক হাজার একশত পঁচানব্বই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত মোঃ কামাল হোসেনের বাবার নাম কালাচান ফকির।বাড়ি মাদারীপুর জেলার সদর থানার পাঁচখোলা গ্রামে। অপর আসামি মোঃ মোশারফ বেপারীর বাবার নাম আবুল কালাম বেপারী। বাড়ি একই জেলা ও থানার শান্তিনগর গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *