কেরানীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জের আঁটিবাজার সুমন হাউজিং আবাসিক এলাকায় বিয়ের দুই মাসের মাথায় বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতারা হলেন মোঃ ইসমাইল হোসেন (৩০) ও তার স্ত্রী মোসাম্মৎ কাজল আক্তার (১৮)।নিহত ইসমাইল হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর রশিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। স্থানীয় ফারুক আহমেদ বলেন,নিহত মোঃইসমাইল হোসেন তার স্ত্রী কাজল আক্তার কে নিয়ে সুমন হাউজিং আবাসিক এলাকায় একটি ভবনের চার তলায় ভাড়া থাকতেন।

বুধবার রাত ১২টায় ইসমাইল হোসেন বিদ্যুতের তার থেকে স্টিলের পাইপের মাধ্যমে কিছু একটা নামাতে গিয়ে সে বিদ্যুৎপৃষ্ট হয় । এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী কাজল আক্তারও বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাদের মৃত ঘোষণা করেন। বিয়ের আনুমানিক দুই মাসের মাথায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হলো।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর- রশিদ বলেন, বুধবার রাতে বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *