কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও টপ -ফিপটিন মেধা যাচাই পুরস্কার বিতরণ

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা ও টপ -ফিপটিন মেধা যাচাই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে উপজেলা অডিটরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতা ও টপ-ফিপটিন মেধা যাচাই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই বিতর্ক প্রতিযোগিতায় দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় বিজয়ী এবং নুরুল আলম স্কুল এন্ড কলেজ রানার্স আপ হয়। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ও মেধা যাচাই টপ-ফিপটিনদের হাতে পুরস্কার তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক।এ সময় কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ কারিশ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তাইবুর রহমান, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম হোসেন সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *