সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ সিরাজদিখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী মোঃ নুর আলম ও মোঃ আল আমিন। লিখিত বক্তব্যে মোঃ নুর আলম বলেন, পূর্ব ইছাপুরা গ্রামের মোঃ শাহ আলম চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তাঁর ভাতিজা নুর আলমের। বিরোধপূর্ণ জমির তে মাচা বানানোর জন্য বসে ছিলেন মোঃ শাহ আলম চৌধুরী । এ সময় গালিগালাজ করে ওখানে বসতে বাধা দেন নুর আলম। এ নিয়ে মোঃ শাহ আলম চৌধুরী সঙ্গে নুর আলমের বাকবিদন্ডা হয়। একপর্যায়ে নুর আরম ধারালো দা দিয়ে তাঁর চাচা মোঃ শাহ আলম চৌধুরী কে কুপিয়ে জখম করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে । ইছাপুরা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। অভিজ্ঞ সাংবাদিকদের মিথ্য তথ্য দিয়ে
আমাদের বিরুদ্ধে মোঃ শাহ আলম চৌধুরীকে কুপিয়ে জখমের নাটক সাজিয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ ছাপানো হয়। ওই সংবাদে আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সাজানো এবং মনগড়া তথ্য ব্যবহার করা হয়। মারপিট কুপিয়ে জখমের ঘটনার সঙ্গে আমরা কেউই জড়িত নই। আমাদের হেনস্থা করার জন্য সংবাদ প্রতিনিধিকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে মোঃ শাহ আলম চৌধুরীর ছেলে রাজু আহম্মেদ চৌধুরী আমাদের জড়িয়ে সংবাদ প্রকাশ করিযেছেন। যে সংবাদের তথ্যের বিষয়ে আমরা অবগত নই।
অপর ভুক্তভোগী মোঃ আল আমিন বলেন, কুপিয়ে জখমের যে নাটক সাজানো হয়েছে, সেদিন আমার ভাই বাড়িতে বসে ছিলেন। অথচ তারা আমার ভাইয়ের নামে ওই মিথ্যা সংবাদে প্রকাশ করে।
তাকে এবং পরিবারের অন্যানদের নিযে যে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্যই অপচেষ্টা। আমি এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।
