কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে পবিত্র রোমজান মাসে সহস্রাধিক দরিদ্র ও অসহায় মানষের মাঝে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন । বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে হযরতপুর এলাকায় ৫ শতাধিক এবং দুপুরে রোহিতপুর এলাকায় ৫শতাধিক অসহায় মানুষের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় হযরতপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীসহ স্থানীয় মেম্বার ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *