কেরানীগঞ্জে পল্লী উন্নয়ন দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে পল্লী উন্নয়ন দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ভূমি সাজিদ উল মাহমুদ, কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন নুরুন্নাহার, বিআর ডিবির চেয়ারম্যান ওয়ালিউল্লাহ সেলিম,উপজেলা তথ্য আপা শারমিন রিপা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *