কেরানীগঞ্জে কাজের জন্য ডেকে এনে দুই সন্তানের জননীকে ধর্ষণ

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে টাইলস পরিস্কারের কাজের কথা বলে ডেকে এনে দুই সন্তানের জননী এক নারী (৩৮) কে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় মো. হালিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে জিনজিরা মডেল টাউন এলাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে।
ধর্ষক হালিমের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার মৌসাদি গ্রামে। সে পেশায় একজন রাজ মিস্ত্রি ও নির্মান ঠিকাদার। জিনজিরা মডেল টাউন এলাকায় একটি ম্যাচ বাড়িতে ভাড়া থাকে সে।

জানা যায়, শনিবার রাতে একটি নির্মানাধীন বাড়ির টাইলস পরিস্কার করার কথা বলে দুই সন্তানের জননী ওই নারীকে সেখানে ডেকে এনে জোড়পুর্বক ধর্ষণ করে হালিম। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ধর্ষক হালিমকে ধরে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই নয়ন জানান, খবর পেয়ে মডেল টাউন এলাকায় ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এসময় ধর্ষক হালিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ধর্ষকও আটক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *