কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক নারীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম উমা রানী চক্রবর্তী(৬০)। তার শরীরে ৯২ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের হাই ডিপেন্সি ইউনিটে (এইচ ডি ইউ)চিকিৎসা দিন ছিলেন। গত সোমবার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাওটাইলের ঋষিপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনিসহ ৪ জন গুরুতর দগ্ধ হন ।
সকালে ১১ টায় তিনি সহ অপর চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম জানান, সোমবার সকালের দিকে কেরানীগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চারজনকে এই হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে উমা রানী চক্রবর্তী মারা যান। তার শরীরের প্রায় ৯২শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আরো বলেন দগ্ধ অন্যান্যদের মধ্যে বিনা রানি চক্রবর্তী শরীরে ৮৫শতাংশ, দেবা চক্রবর্তী শরীরে ১৬শতাংশ এবং পিনাক চক্রবর্তীর শরীরে ২৪শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
