কেরানীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন শস্যবীজ ও সার বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জ কৃষি অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১১৮৫ জন প্রান্তিক কৃষকের মাঝে এসব শস্যবীজ ও সার বিতরণ করা হয়।

বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে গম,ভুট্টা, সরিষা,মসুর ও খেসারি। আর বিতরণকৃত সারের মধ্যে রয়েছে বিভিন্ন রাসায়নিক সার। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ।

এসময় অন্যান্নদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল আমীন,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সেলিম রেজা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত হোসন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *