নবাবগঞ্জে আ.হালিম মেম্বার কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা আঃ হালিম মেম্বার কিন্ডার গার্টেনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও তাদের মঙ্গলময় ভবিষ্যত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা বাহ্রা ইউনিয়নের বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এতে অংশগ্রহণ করেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদায় উপলক্ষে সন্ধ্যায় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. লিয়াকত হোসাইন। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিরাজ মিয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ ও অভিভাবক রোখসানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকর্মী কাজী আব্দুল আওয়াল, ওয়াদুদ মিয়া, ডা. মনির হোসেন, মো. মিলন গাজী, বাহ্রা ইউপির সংরক্ষিত নারী সদস্য রিমা আক্তার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মাহমুদুল আলম তুষার, বিদ্যুৎসাহী সদস্য আব্দুল মান্নান মাস্টার, সাবেক ইউপি সদস্য মিনু বেগম।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক- মো. সিরাজুল ইসলাম, শেলী সুলতানা, সুমী আক্তার, রুপা আক্তার, নিঝু আক্তার, শেফালী আক্তার, সুমা আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *