দোহারে মা সমাবেশ অনুষ্ঠিত

দোহার (ঢাকা) সংবাদদাতা:  ঢাকার দোহার উপজেলার লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ মা সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানকে সর্বপ্রথম আপনাকেই খেয়াল রাখতে হবে। মানুষের সরলতার সুযোগে প্রতারকরা অভিনবপন্থায় প্রতারনা করে যাচেছ। এদের থেকে সবাইকে সর্তক হতে হবে, সবাইকে লোভ লালসার উর্ধ্বে থাকতে হবে। কোনোভাবেই তাদের ফাঁদে পা দেয়া যাবে না। সন্তানকে মোবাইল ফোন দিবেন , মাদক ও অন্যান্য প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখবেন। শিশুদের মধ্যে সচেতনেতা তৈরিতে কাজ করতে হবে।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন দোহার উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা পারভিন। অনুষ্ঠানে সঞ্চালনার ছিলেন লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে মায়েরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *